মালদা

প্রাথমিক শিক্ষকের জাল নিয়োগ পত্র সহ গ্রেফতার ৩ চাকুরি প্রার্থী

 প্রাথমিক শিক্ষকের জাল নিয়োগ পত্র সহ গ্রেফতার ৩ চাকুরি প্রার্থী। শুক্রবার রাতে ভুয়ো চাকুরি প্রার্থীদের গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ। এদিন তিনজন ভুয়ো নিয়োগ পত্র নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডুর কাছে যায় এবং চাকুরিতে যোগ দেওয়ার আবেদন জানায়। নিয়োগ পত্র দেখে সন্দেহ হয় চেয়ারম্যানের। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই প্রাথমিক শিক্ষা ভবনে পৌছায় এবং দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

        ধৃতদের দাবী, তারা ইমেলের মাধ্যমে নিয়োগ পত্র পান। তারা আরো বলেন, ২০১৫ সালের টেট পরীক্ষা দেন এবং পাশ করেন। যদিও তারা মোবাইল মেসেজ দেখাতে পারেননি। 

        পুলিশ জানায়, ধৃত তিনজনের নাম জুলি সরকার,বাড়ি কালিয়াচক থানার ছয় ভাষিয়া গ্রামে। সঞ্চিতা কুন্ডু, বাড়ি চাঁচোল থানার কলীগ্রামে এবং সুবল মন্ডল,বাড়ি ইংরেজ বাজার থানার করমনি গ্রামে। 

        প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু জানান, তিনজনের নিয়োগ পত্রই ভুয়ো। রাজ্য শিক্ষা দফতর থেকে কোন নিয়োগ পত্রই ছাড়েনি। তবে জেলা জুরে বড়ো সড়ো দালাল চক্র কাজ করছে। আর এই কারনে সাধারন চাকুরি প্রার্থীরা প্রতারিত হচ্ছে। তিনি চান এই বিষয়ে পুলিশ করা পদক্ষেপ গ্রহন করুক এবং যত তারাতারি সম্ভম এই চক্রের মুল অভিযুক্তকে যেন গ্রেফতার করা হয়।